← Back to Publications Hub
প্রযুক্তি খবর4/17/2019, 7:37:04 AM

হ্যাকিংয়ের কবলে মাইক্রোসফটের আউটলুক

PE
Article Written ByPearl IT
হ্যাকিংয়ের কবলে মাইক্রোসফটের আউটলুক

"নিউজবিডি ডেস্ক: হ্যাকিংয়ের শিকার হয়েছে মাইক্রোসফটের মেইল সেবা আউটলুক ডটকম। হ্যাকিং এবং তথ্য ফাঁসের ঘটনায় নীতিমালা অনুযায়ী কিছু সংখ্যক গ্রাহককে বিষয়টি জানানো শুর..."

নিউজবিডি ডেস্ক:
হ্যাকিংয়ের শিকার হয়েছে মাইক্রোসফটের মেইল সেবা আউটলুক ডটকম। হ্যাকিং এবং তথ্য ফাঁসের ঘটনায় নীতিমালা অনুযায়ী কিছু সংখ্যক গ্রাহককে বিষয়টি জানানো শুরু করেছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

হ্যাকিংয়ের এ ঘটনায় কিছু গ্রাহকের ই-মেইলে পাঠানো ডেটা ফাঁস করা হয় এবং ১ জানুয়ারি থেকে ২৮ মার্চের মধ্যে এ অ্যাকাউন্টগুলো বিভিন্ন সময়ে অ্যাকসেস করা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের পাঠানো ই-মেইল বার্তায় মাইক্রোসফট দাবি করে, আদান-প্রদান করা ই-মেইল অ্যাটাচমেন্টের কনটেন্টের পাশাপাশি ফোল্ডারের নাম, ই-মেইল ঠিকানা এবং ই-মেইলের বিষয় দেখে থাকতে পারেন হ্যাকাররা।

আমাদের ডেটা ইঙ্গিত দিচ্ছে যে, অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দেখা হতে পারে, কিন্তু মাইক্রোসফটের কোনো ধারণা নেই এ তথ্যগুলো কেন দেখা হয়েছে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে- মাইক্রোসফট। মেইল সেবার কারণে এক গ্রাহকসেবা কর্মীর লগইন তথ্য বেহাত হওয়ার পর বিষয়টি নজরে আসে মাইক্রোসফটের। ওই ঘটনার সূত্র ধরে আরও কিছু অ্যাকাউন্টে অনুমোদনহীন লগইনও দেখা গেছে।

মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি বুঝতে পেরেছি, এতে সীমিত সংখ্যক গ্রাহক আক্রান্ত হয়েছেন। এ অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডগুলো বাতিল করা হয়েছে এবং হ্যাকারদের অ্যাকসেস ব্লক করা হয়েছে।’

নিউজবিডি/এসএইচ

Share This Article