← Back to Publications Hub
প্রযুক্তি খবর10/9/2015, 2:26:32 AM

হাতির কেন ক্যান্সার হয়না

PE
Article Written ByPearl IT
হাতির কেন ক্যান্সার হয়না

"হাতির ক্যান্সার না হওয়ার কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাদের তথ্য অনুযায়ী হাতির বিশাল দেহে থাকা বাড়তি জিনের কারণেই প্রাণঘাতী রোগটি টিকিটিও ছুঁতে পারেনা হাত..."

file (5)হাতির ক্যান্সার না হওয়ার কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাদের তথ্য অনুযায়ী হাতির বিশাল দেহে থাকা বাড়তি জিনের কারণেই প্রাণঘাতী রোগটি টিকিটিও ছুঁতে পারেনা হাতির। তবে ক্যান্সারের চেয়ে বরং হাতির আকার এবং দীর্ঘায়ূ এ প্রাণিটির জন্যে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

আমেরিকান মেডিকেল এসোসিয়েশনে প্রকাশিত একটি মার্কিন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে পি-৫৩ নামের একটি বাড়তি জিনের কারণেই হাতির শরীরে ক্যান্সার দানা বাঁধার সুযোগ পায়না।

মানুষের শরীরে এ ধরনের জিনের যে সংখ্যায় রয়েছে হাতির শরীরে রয়েছে তার দ্বিগুণ। আর এ বাড়তি জিনই হাতিকে সুরক্ষা দেয় ক্যান্সারের জীবাণু থেকে। এটির কারণে ক্যান্সার সেলগুলো বিপজ্জনক টিউমারে পরিণত হওয়ার আগেই নিজেই ধ্বংস হয়ে যায়। অ্যারিজোনা ভিত্তিক গবেষকরা আশা করছেন এবারের গবেষণার ফলটি মানবদেহের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

Share This Article