← Back to Publications Hub
প্রযুক্তি খবর3/20/2021, 7:02:40 PM

স্বাধীনতা দিবসে চালু হচ্ছে বিটিসিএল’র আইপি কলিং অ্যাপ

PE
Article Written ByPearl IT
স্বাধীনতা দিবসে চালু হচ্ছে বিটিসিএল’র আইপি কলিং অ্যাপ

"অবশেষে আইপি কলিং অ্যাপ চালু করছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২৬ মার্চ এই অ্যাপের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত..."

অবশেষে আইপি কলিং অ্যাপ চালু করছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২৬ মার্চ এই অ্যাপের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।অ্যাপটির নাম ‘আলাপ’।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে আলাপে । ‘অ্যাপ হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা। ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে। আর অ্যাপ হতে অ্যাপে তো বিনা পয়সায় কথা বলা যাবেই’ বলছিলেন তিনি।

অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা। অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ছবি দিতে হবে অ্যাপে।

হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ হতে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলার সুবিধা মিলবে।এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমে কথা বলার সুবিধাই বিশেষ।

Share This Article
স্বাধীনতা দিবসে চালু হচ্ছে বিটিসিএল’র আইপি কলিং অ্যাপ - ApexionIT