← Back to Publications Hub
গ্যাজেট8/13/2020, 5:39:10 PM

সেপ্টেম্বরে আসছে মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন

PE
Article Written ByPearl IT
সেপ্টেম্বরে আসছে মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন

"নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস: আগামী মাসে বাজারে আসতে চলেছে মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন ‘সারফেস ডুয়ো’। আগামী ১০ সেপ্টেম্বর এটি লঞ্চ করা হবে বলে ব্লগ পোস্টে জানিয়েছে ক..."

নিউজ ডেস্ক, টেক এক্সপ্রেস:
আগামী মাসে বাজারে আসতে চলেছে মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন ‘সারফেস ডুয়ো’। আগামী ১০ সেপ্টেম্বর এটি লঞ্চ করা হবে বলে ব্লগ পোস্টে জানিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, ফোল্ডেবল ফোনটির দাম শুরু হবে ১ হাজার ৩৯৯ ডলার (১ লাখ ১৭ হাজার ৫১৬ টাকা) থেকে। ব্যবসায়িক বা অফিসের কাজের কথা মাথায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে।ফোনটির ৫ দশমিক ৬ ইঞ্চির দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। ফোনটি পুরো আনফোল্ড করলে তা ৮ দশমিক ১ ইঞ্চির ফ্যাবলেটে পরিণত হবে।

এতে একটি ফ্রন্ট ক্যামেরাও আছে। এর প্রসেসরে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫। এই ফোনে একইসঙ্গে কথা বলা যাবে আবার অ্যাপও চালানো যাবে। ফোনটিতে চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

২০১৯ সালের ৩ অক্টোরবর হার্ডওয়্যার ডিভাইসটি উন্মোচন করেছিলো মাইক্রোসফট। সে সময়ই মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্রনয় জানিয়েছিলেন ফোনটি ২০২০ সালের শেষভাগে বাজারে পাওয়া যাবে।

Share This Article