← Back to Publications Hub
প্রযুক্তি খবর7/18/2020, 6:29:35 PM

রাশিয়ার বিরুদ্ধে টিকা হ্যাকের অভিযোগ

PE
Article Written ByPearl IT
রাশিয়ার বিরুদ্ধে টিকা হ্যাকের অভিযোগ

"টেক এক্সপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর প্রতিরোধী টিকা নিয়ে গবেষণায় দিনরাত কাজ করছেন গবেষকেরা। এই গবেষণাসংক্রান্ত তথ্য হ্যাক করার অভিযোগ উঠ..."

টেক এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর প্রতিরোধী টিকা নিয়ে গবেষণায় দিনরাত কাজ করছেন গবেষকেরা। এই গবেষণাসংক্রান্ত তথ্য হ্যাক করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগ তুলেছে টিকা গবেষণায় কাজ করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণে বিশ্বে ৫ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। সংক্রমিত মানুষের সংখ্যা ১ কোটি ৩৭ লাখ পার হয়ে গেছে। গত বছর থেকে এ ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি বেসামাল হয়ে পড়েছে। গবেষকেরা এ থেকে পরিত্রাণের জন্য টিকার অপেক্ষা করছেন।

এর মধ্যে বৃহস্পতিবার সুখবর দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানকার গবেষকেদের তৈরি একটি টিকা পরীক্ষার প্রথম ধাপে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে।

Share This Article