← Back to Publications Hub
অ্যাপস7/29/2020, 5:28:10 PM

ভারতে নিষিদ্ধ হচ্ছে আরও ৪৭ চীনা অ্যাপ

PE
Article Written ByPearl IT
ভারতে নিষিদ্ধ হচ্ছে আরও ৪৭ চীনা অ্যাপ

"নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস: ভারতে নিষিদ্ধ হতে যাচ্ছে আরও ৪৭ চীনা অ্যাপ। এছাড়া পাবজিসহ আরও ২৫০ টি অ্যাপকে নজরে রেখেছে দেশটির সরকার। এই অ্যাপগুলোকে পরীক্ষা ক..."

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
ভারতে নিষিদ্ধ হতে যাচ্ছে আরও ৪৭ চীনা অ্যাপ। এছাড়া পাবজিসহ আরও ২৫০ টি অ্যাপকে নজরে রেখেছে দেশটির সরকার। এই অ্যাপগুলোকে পরীক্ষা করে দেখা হবে যে সেগুলো জাতীয় নিরাপত্তা ভাঙছে কি না।

কদিন আগে সেখানে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। যদিও নতুন করে নিষিদ্ধ হওয়া ৪৭টি অ্যাপের তালিকা এখনো প্রকাশিত হয়নি।

লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পর চীনা পণ্য বর্জনের শোরগোল শুরু হয় সারা দেশে। অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর অল্প সময়েই গুগল প্লেস্টোর থেকে মুছে ফেলা হয়েছিল সেগুলো।

Share This Article
ভারতে নিষিদ্ধ হচ্ছে আরও ৪৭ চীনা অ্যাপ - ApexionIT