← Back to Publications Hub
প্রযুক্তি খবর9/5/2020, 7:55:09 AM

বিশ্বজুড়ে ব্যাংকে উত্তর কোরিয়ার হ্যাকারগ্রুপ ‘বিগল বয়েজ’র হামলার আশঙ্কা

PE
Article Written ByPearl IT
বিশ্বজুড়ে ব্যাংকে উত্তর কোরিয়ার হ্যাকারগ্রুপ ‘বিগল বয়েজ’র হামলার আশঙ্কা

"নিউজ ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বজুড়ে ব্যাংক হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ চুরি হতে পারে। তারা বলেছে, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যু..."

নিউজ ডেস্ক:
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বজুড়ে ব্যাংক হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ চুরি হতে পারে। তারা বলেছে, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যুক্ত এই হ্যাকাররা এটিএম বুথ ও ভুয়া লেনদেনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

কর্মকর্তারা বলেছেন, এই হ্যাকাররা অত্যন্ত সংগঠিত। তারা সুশৃঙ্খলভাবে সাইবার হামলা চালিয়ে থাকে। ফলে এদের যত না হ্যাকার মনে হয়, তার চেয়ে বেশি সাইবার গোয়েন্দা মনে হয়। এ রকম সাইবার হামলা চালিয়ে তারা কোটি কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। মার্কিন গোয়েন্দারা মনে করেন, এদের সঙ্গে উত্তর কোরীয় সরকারের যোগসাজশ আছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, এই হ্যাকার গোষ্ঠীর নাম ‘বিগল বয়েজ’। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তারা আবার সক্রিয় হয়েছে।

তখন থেকে তারা বিভিন্ন দেশের ব্যাংক ব্যবস্থায় হানা দেওয়ার চেষ্টা করছে। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনেও সম্ভবত এই গোষ্ঠী কাজ করেছে।

মার্কিন গোয়েন্দাদের ধারণা, বিগল বয়েজ সম্ভবত বিভিন্ন হ্যাকার গোষ্ঠীর একটি প্ল্যাটফর্ম।

এদিকে বাংলাদেশেও ব্যাংক খাতে নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। আবার কোনো কোনো ব্যাংক তাদের নিজেদের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না।

Share This Article