← Back to Publications Hub
প্রযুক্তি খবর7/20/2020, 3:32:47 PM

ফেসবুকের ম্যাসেঞ্জারে যুক্ত হলো স্ক্রিন শেয়ারের সুযোগ

PE
Article Written ByPearl IT
ফেসবুকের ম্যাসেঞ্জারে যুক্ত হলো স্ক্রিন শেয়ারের সুযোগ

"নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস: মোবাইলের ম্যাসেঞ্জারেও এখন থেকে স্ক্রিন শেয়ার করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা নতুন এক আপডেটে এই সুবিধা পাবেন। গ্রু..."

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
মোবাইলের ম্যাসেঞ্জারেও এখন থেকে স্ক্রিন শেয়ার করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা নতুন এক আপডেটে এই সুবিধা পাবেন। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ৮ জনের কাছে স্ক্রিন শেয়ার করা যাবে। ম্যাসেঞ্জার রুমে ১৬ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন দেখানো যাবে।

অচিরেই, সংখ্যাটি ৫০ এ উন্নীত করা হবে বলে জানিয়েছে ফেইসবুক।স্ক্রিন শেয়ারের জন্য ম্যাসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি ইন্সটল করতে হবে।

ভিডিও কল চালুর পর সোয়াইপ আপ করে কল অপশন আনতে হবে। এরপরে share your screen এ গিয়ে start sharing ক্লিক করতে হবে।

এতে start broadcast লেখাটি ভেসে উঠলে যা দেখাতে চান তা নেভিগেট করে বের করতে হবে। দেখানো শেষ হলে কলে ফিরে ব্রডকাস্ট বন্ধ করতে হবে।স্ক্রিন শেয়ার করে একত্রে অনলাইন শপিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

ফিচারটির মাধ্যমে ছবি স্ক্রল ডাউন করে দেখানো যাবে। সোশ্যাল মিডিয়ার পোস্টও একত্রে দেখা যাবে।

Share This Article