← Back to Publications Hub
প্রযুক্তি খবর5/27/2021, 6:47:58 PM

নিষিদ্ধ কন্টেন্ট সরাতে গুগলকে ২৪ ঘন্টা দিলো রাশিয়া

PE
Article Written ByPearl IT
নিষিদ্ধ কন্টেন্ট সরাতে গুগলকে ২৪ ঘন্টা দিলো রাশিয়া

"নিউজ ডেস্ক: নিষিদ্ধ কন্টেন্ট সরাতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে রাশিয়ার তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা। অন্যথায় রাশিয়া সরকার আর্থিক জরিমানা আ..."

নিউজ ডেস্ক:
নিষিদ্ধ কন্টেন্ট সরাতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে রাশিয়ার তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা। অন্যথায় রাশিয়া সরকার আর্থিক জরিমানা আরোপ করবে এবং দেশটিতে প্রতিষ্ঠানটির ট্রাফিক কমিয়ে দেওয়া হবে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

এরই মধ্যে নিষিদ্ধ কন্টেন্ট না সরানোয় শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ট্রাফিক সংখ্যা কমিয়ে দিয়েছে রাশিয়া।

এ ব্যাপারে রাশিয়ার তথ্যপ্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর জানায়, নিষিদ্ধ কন্টেন্ট সরানোর জন্য এ পর্যন্ত তারা গুগলের সঙ্গে ২৬ হাজার বার যোগাযোগ করেছে। এসব কন্টেন্টের মধ্যে মাদকের ব্যবহার, সহিংসতা সম্পর্কিত বিষয় রয়েছে যেগুলোকে রাশিয়া সরকার চরমপন্থী তত্পরতা বলে উল্লেখ করেছে।

নির্ধারিত সময়ের মধ্যে যদি গুগল এসকল কন্টেন্ট না সরায় তাহলে রাশিয়া সরকার এই সার্চ ইঞ্জিন জায়ান্টকে ১১ হাজার থেকে ৫৫ হাজার ডলার জরিমানা করতে পারে বলেও জানায় রুশ কর্তৃপক্ষ।

দ্বিতীয়বার যদি প্রতিষ্ঠানটি নির্দেশ অমান্য করে তবে রাশিয়া থেকে গুগল বাৎসরিক যে মুনাফা অর্জন করে তার ১০ শতাংশ কেটে রাখা হবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কন্টেন্ট সরানোর বিষয়ে গুগল রাশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয় নি।

Share This Article