← Back to Publications Hub
প্রযুক্তি খবর8/10/2020, 10:56:40 AM

নাগেশ্বরীতে গোপনে যুবতির গোসলের ভিডিও ধারন করে টাকা দাবি

PE
Article Written ByPearl IT
নাগেশ্বরীতে গোপনে যুবতির গোসলের ভিডিও ধারন করে টাকা দাবি

"কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারন করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে সৎ মাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পু..."

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারন করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে সৎ মাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী পৌর এলাকার চামটারপাড়া গ্রামের এক যুবতী বাসায় গোসল করার সময় পুর্ব পরিকল্পিত ভাবে গত ২ আগষ্ট দুপুরে গোসলখানার টিনের ফুটো দিয়ে গোসলের ভিডিও ধারন করে একই গ্রামের আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১), শামসুল হাজীর পুত্র মানিক মিয়া(৩০), আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছেল(২০)। আর তাদের এ কাজে সহায়তা করেন ওই যুবতির সৎ মা জমিলা বেগম(৫০)।

পরবর্তীতে ধারন করা ভিডিও কথা ঐ যুবতিকে জানায় এবং তার কাছে মোটা অংকের টাকা দাবী করে তারা। টাকা না দিলে মোবাইলে ধারনকৃত ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মানহানীর হুমকি দেয়।

পরে ওই যুবতী নাগেশ্বরী থানায় রোববার (৯ আগষ্ট) পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ ধারনকৃত ভিডিও উদ্ধার করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ঐ যুবতির মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ গোপনে ধারনকৃত গোসলের ভিডিও উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

Share This Article