← Back to Publications Hub
গ্যাজেট8/25/2021, 7:59:37 AM

নতুন ৪ গ্যাজেট আনছে রিয়েলমি

PE
Article Written ByPearl IT
নতুন ৪ গ্যাজেট আনছে রিয়েলমি

"২৮ আগস্ট দেশের বাজারে বেশ কিছু নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে রিয়েলমি। এর মধ্যে রয়েছে নারজো ৩০ স্মার্টফোন, আল্ট্রা লাইট ল্যাপটপ রিয়েলমি বুক স্লিম। নারজো সিরিজ..."

২৮ আগস্ট দেশের বাজারে বেশ কিছু নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে রিয়েলমি। এর মধ্যে রয়েছে নারজো ৩০ স্মার্টফোন, আল্ট্রা লাইট ল্যাপটপ রিয়েলমি বুক স্লিম।

নারজো সিরিজটি রিয়েলমির গেমিং সিরিজ। ব্যতিক্রমী ‘ভি রেসিং’ ডিজাইন ব্যাকশেলের ‘নারজো ৩০’ এই সিরিজের লেটেস্ট স্মার্টফোন। এতে থাকছে পাওয়ারফুল হেলিও জি সিরিজের গেমিং প্রসেসর এবং ৯০ হার্জ ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে, যা গেমিং এবং স্ক্রলিংকে করে তুলবে স্মুথ।

ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ধারণক্ষমতার ব্যাটারির সঙ্গে আছে ডার্ট চার্জিং সুবিধা, যার মাধ্যমে ডিভাইসটি মাত্র ২৬ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। আরো রয়েছে এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইটস্কেপ, নাইট ফিল্টার ও আল্ট্রা ম্যাক্রো’র মতো বেশকিছু আকর্ষণীয় ক্যামেরা ফিচার।

ফোনের পাশাপাশি নতুন মডেলের ল্যাপটপ লঞ্চ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ১৪.৯ মিলিমিটার সুপার স্লিম ডিজাইনের ‘রিয়েলমি বুক স্লিম’ নামক ল্যাপটপে থাকছে ইলেভেন জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর এবং ২কে ফুল ভিশন ডিসপ্লে। রয়েছে ৬৫ ওয়াট সুপার-ডার্ট চার্জার। পাশাপাশি ব্যবহারকারীরা ১১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন এবং ল্যাপটপের ডুয়াল-ফ্যান স্টর্ম কুলিং সিস্টেমের কারণে কোনো সমস্যা ছাড়াই দীর্ঘ সময় এই ডিভাইস ব্যবহার করা যাবে।

এই দুটি ডিভাইস ছাড়াও বাডস ওয়্যারলেস ২ নিও এবং পকেট ব্লুটুথ স্পিকার লঞ্চ করবে রিয়েলমি।

Share This Article