← Back to Publications Hub
প্রযুক্তি খবর8/5/2021, 11:22:49 AM

দুই মাসে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

PE
Article Written ByPearl IT
দুই মাসে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

"নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারকে দুই কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দে..."

নিউজ ডেস্ক:
বাংলাদেশ সরকারকে দুই কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে গত ২৫ মে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেয় গুগল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।

তিনি জানান, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সর্বমোট ২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৩৬ টাকা ভ্যাট দিয়েছে গুগল। সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ-এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

এরআগে গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিয়েছে গুগল।

এদিকে চলতি বছরের ২৯ জুলাইয়ে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

Share This Article