← Back to Publications Hub
টিপস এন্ড ট্রিক্স10/6/2019, 5:33:50 AM

ত্বকের যত্নে বরফের ব্যবহার

PE
Article Written ByPearl IT
ত্বকের যত্নে বরফের ব্যবহার

"নিউজবিডি ডেস্ক:  ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বরফ। এটি যেমন ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা, তেমনি রোদে পোড়া দাগ দূর করতেও কার্যকর এটি। বরফের ট্রেতে গ্রি..."

নিউজবিডি ডেস্ক:  ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বরফ। এটি যেমন ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা, তেমনি রোদে পোড়া দাগ দূর করতেও কার্যকর এটি।

বরফের ট্রেতে গ্রিন টি ও পুদিনা পাতা জমিয়ে নিতে পারেন। আবার শসার টুকরা দিয়েও বানিয়ে নিতে পারেন বরফ। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে বরফ ব্যবহার করবেন।

চলুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন বরফ:

  • প্রতিদিন ত্বকের পুড়ে যাওয়া অংশে বরফ ঘষুন। ধীরে ধীরে কমে যাবে দাগ।
  • চোখের ফোলা ভাব কমাতে পাতলা কাপড়ে বরফ মুড়ে কয়েক মিনিট রেখে দিন চোখের উপর।
  • ত্বকে ঝটপট ঔজ্জ্বল্য নিয়ে আসতে বরফ পাতলা কাপড়ে মুড়ে ত্বকে ঘষুন চক্রাকারে।
  • ব্রণের ব্যথা ও চুলকানি কমাতে বরফ ঘষে নিন।
  • মেকআপ দীর্ঘস্থায়ী করতে ফাউন্ডেশন ব্যবহারের আগে বরফ ঘষে নিন ত্বকে।
  • ত্বক অতিরিক্ত তেলতেলে যাদের, তারা বরফ ঘষে নিলে উপকার পাবেন।
Share This Article