← Back to Publications Hub
প্রযুক্তি খবর5/5/2021, 8:50:46 PM

‘ডোনাল্ড জে ট্রাম্প’ নামে ট্রাম্পের নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম

PE
Article Written ByPearl IT
‘ডোনাল্ড জে ট্রাম্প’ নামে ট্রাম্পের নতুন যোগাযোগ প্ল্যাটফর্ম

"নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে নতুন একটি ‘যোগাযোগ’ ওয়েবসাইট চালু করেছেন। বুধবার..."

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে নতুন একটি ‘যোগাযোগ’ ওয়েবসাইট চালু করেছেন।

বুধবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের ‘ডেস্ক থেকে সরাসরি’ নানা বি’ডোনাল্ড জে ট্রাম্প’ নামেষয়ে তথ্য প্রকাশ করবে।

গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পকে নিষিদ্ধ করে টুইটার, ফেসবুক ও ইউটিউব তার অ্যাকাউন্ট স্থগিত করে। ট্রাম্প তখন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নিজের বিবৃতি প্রকাশ করে আসছিলেন। এখন সেগুলো নতুন ওয়েবসাইটটিতে প্রকাশ করা হবে।

এই ওয়েবসাইটের ব্যবহারকারীরা এখানকার পোস্টে লাইক দিতে পারবেন এবং সেগুলো টুইটার ও ফেসবুকে শেয়ার করতে পারবেন।ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করবে কি না সে বিষয়ে ফেসবুকের ওভারসাইট বোর্ডের সিদ্ধান্তের একদিন আগে ওয়েবসাইটটির ঘোষণা এলো।

ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেসন মিলার আগেই বলেছিলেন যে একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করা হবে। ‘এই নতুন প্ল্যাটফর্মটি বড় হতে চলেছে,’ বলে তিনি গত মার্চে মন্তব্য করেছিলেন।

Share This Article