← Back to Publications Hub
প্রযুক্তি খবর4/30/2021, 7:54:00 PM

চ্যানেলের নাম পাল্টাতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করা লাগবে না

PE
Article Written ByPearl IT
চ্যানেলের নাম পাল্টাতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করা লাগবে না

"নিউজ ডেস্ক: এখন থেকে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অরিজিনাল গুগল অ্যাকাউন্ট রেখেই ইউটিউব চ্যানেলের নাম ও প্..."

নিউজ ডেস্ক:
এখন থেকে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অরিজিনাল গুগল অ্যাকাউন্ট রেখেই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করা যাবে। ইউটিউবারদের জন্য এমনই নতুন ফিচার নিয়ে এল গুগল নিয়ন্ত্রণাধীন ভিডিও স্ট্রিমিং জায়েন্ট ইউটিউব। খবর টেকক্রাঞ্চ।

নতুন এ ফিচারের ফলে যেসব ইউটিউবার নিজের জিমেইল ব্যবহার করেই চ্যানেল খুলতে চান তারা উপকৃত হবেন। তবে চ্যানেলের নাম পরিবর্তন করে যাদের ভেরিফিকেশন ব্যাজ আছে, তা আর থাকছে না। এজন্য তাদের নতুন করে আবেদন করতে হবে। কাজেই তাদের জন্য কিছুটা বিরক্তির কারণ রয়েছে।

যেভাবে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা যাবে-

ডেস্কটপে ইউটিউব স্টুডিও খুলে মেনুবারে যেতে হবে। কাস্টমাইজেশন অপশনে সিলেক্ট করতে হবে। বেসিক ইনফো সিলেক্ট করে এরপর চ্যানেলের নাম বদলাতে পেনসিল আইকনে ক্লিক করতে হবে।

মোবাইলের ক্ষেত্রে ‘ইউর চ্যানেল’ অপশনে ক্লিক করতে হবে। এডিট চ্যানেল সিলেক্ট করে পেনসিল আইকনে ক্লিক করে প্রোফাইলের নাম বদলাতে হবে।

Share This Article