← Back to Publications Hub
প্রযুক্তি খবর7/19/2020, 2:39:50 PM

গুগল কন্টাক্ট থেকে গুরুত্বপূর্ণ নম্বর ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে

PE
Article Written ByPearl IT
গুগল কন্টাক্ট থেকে গুরুত্বপূর্ণ নম্বর ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে

"নিজস্ব প্রতিবেদক: গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সংরক্ষণে গুগল কন্টাক্ট বেশ জনপ্রিয় একটি ফিচার। আমাদের স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কন্টাক্ট থেকে ফোনে সংরক্ষণ ক..."

নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সংরক্ষণে গুগল কন্টাক্ট বেশ জনপ্রিয় একটি ফিচার। আমাদের স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কন্টাক্ট থেকে ফোনে সংরক্ষণ করা নাম্বারগুলো সরাসরি চলে আসে।

যদি কোনো কারণে গুগল কন্টাক্ট থেকে ফোন নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার কোন উপায় ছিল না এতদিন। কিন্তু এবার গুগল কন্টাক্ট সেই উপায় নিয়ে এলো।

এই ফিচারের সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস ফিরিয়ে নিয়ে আসা যাবে।

গুগল কন্টাক্টের এই ফিচার অনেকটা উইন্ডোজের রিসাইকেল বিনের মতো কাজ করে। আর এই কারনেই এর নাম দেওয়া হয়েছে ‘ট্রাস’। এটি গুগল কন্টাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।

যে সকল ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে সেই সকল নাম্বারগুলো ট্রাসে পাওয়া যাবে। যে নাম্বারটি ডিলিট হয়েছিল সেটি অ্যাপ থেকে নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিলো সেটাও জানা যাবে এখান থেকে।

৩০ দিনের মধ্যে ডিলিট হওয়া নাম্বার ফিরিয়ে নিয়ে আসা যাবে। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে যার একটি ‘Delete Forever’ অন্যটি ‘Recover’ নামে থাকবে। এর মধ্যে থেকে যেকোন একটি আপনাকে বেছে নিতে হবে।

গুগল জানিয়েছে, এই ফিচারটি এখন গুগল কন্টাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে কিছুদিনের মধ্যে এটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।

Share This Article