← Back to Publications Hub
প্রযুক্তি খবর11/20/2020, 5:56:05 PM

কমেছে ইন্টারনেট ব্যবহারকারী, বেড়েছে মোবাইল সংযোগ

PE
Article Written ByPearl IT
কমেছে ইন্টারনেট ব্যবহারকারী, বেড়েছে মোবাইল সংযোগ

"নিউজ ডেস্ক: দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও বেড়েছে মোবাইল সংযোগের সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদন..."

নিউজ ডেস্ক:
দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও বেড়েছে মোবাইল সংযোগের সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৩ লাখ ৭২ হাজার। অপরদিকে এক মাসের ব্যবধানে দেশে মোবাইল সংযোগের সংখ্যা বেড়েছে ৯ লাখ ৬০ হাজার।

প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজার। অক্টোবর শেষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৭ লাখ ৬২ হাজার।

এক মাসেই মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩ লাখ ৭২ হাজার। অপরদিকে ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়েওনি, কমেওনি! সেপ্টেম্বরে বিটিআরসি যে প্রতিবেদন প্রকাশ করেছিল, সেখানে ব্রডব্যান্ডের গ্রাহক ছিল ৮৬ লাখ ৫৬ হাজার, অক্টোবর শেষেও সংখ্যা সেই একই। এদিকে প্রতিবেদনে অক্টোবর মাসে দেশের মোবাইল সংযোগের সংখ্যা দেখানো হয়েছে ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার।

সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এক মাসে সংযোগ বেড়েছে ৯ লাখ ৬০ হাজার। গ্রামীণফোন যথারীতি রয়েছে শীর্ষে, তাদের সংযোগ সংখ্যা ৭ কোটি ৮১ লাখ ২১ হাজার। ৫ কোটি ৪ লাখ ১৩ হাজার সংযোগ নিয়ে রবি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার সংযোগ বাংলালিংকের। আর রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটকের সংযোগ ৪৬ লাখ ১৮ হাজার।

Share This Article