← Back to Publications Hub
প্রযুক্তি খবর4/6/2021, 9:11:52 AM

এক সপ্তাহেই ২ লাখ ডাউনলোড ছাড়ালো ‘আলাপ’

PE
Article Written ByPearl IT
এক সপ্তাহেই ২ লাখ ডাউনলোড ছাড়ালো ‘আলাপ’

"নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে প্রায় ২ লাখ ডাউনলোড হয়েছে সরকারি আইপি কলিং অ্যাপ ‘আলাপ’। সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্প..."

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যিক উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে প্রায় ২ লাখ ডাউনলোড হয়েছে সরকারি আইপি কলিং অ্যাপ ‘আলাপ’। সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর এই অ্যাপ ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার ভার্চুয়ালি অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ২৬ মার্চ এই অ্যাপের বাণিজ্যিক উদ্বোধন হয়।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, বাণিজ্যিক লঞ্চিংয়ের পর মাত্র কয়েকদিনে এটি ১ লাখ ৯০ হাজার ডাউনলোড পেরিয়ে গেছে।

তিনি আরো বলেন, প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে আলাপে। অ্যাপ হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা। ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে। আর অ্যাপ হতে অ্যাপে বিনা পয়সায় কথা বলা যাবে।

এছাড়াও অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা। অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ছবি দিতে হবে অ্যাপে। হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ হতে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলার সুবিধা মিলবে। এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমে কথা বলার সুবিধাই বিশেষ।

Share This Article