← Back to Publications Hub
ইকর্মাস6/24/2021, 10:02:56 AM

ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ ব্যাংকের

PE
Article Written ByPearl IT
ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ ব্যাংকের

"নিজস্ব প্রতিবেদক: ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০ টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও ব্রাক ব্যাংক। ..."

নিজস্ব প্রতিবেদক:
ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০ টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও ব্রাক ব্যাংক। এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- আলাদিনের প্রদীপ, কিউকম, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট, বুম বুম, নিডস ডট কম বিডি ও ধামাকা শপিং।

এদিকে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড দিয়ে অনলাইন কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দেয় তারা।

নির্দেশনায় বলা হয় ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ ও সিরাজগঞ্জ শপিং এই পাঁচ সাইটে গিয়ে কেনাকাটায় কোনো ধরনের প্রতারণার শিকার হলে সিটি ব্যাংক দায়ী থাকবে না।

দুই ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, সতর্কতার অংশ হিসেবে ব্যাংকের গ্রাহকদের এসব অনলাইনে কেনাকাটা নিরুৎসাহিত করা হচ্ছে। এটি সাময়িক।

 

10 ecommerce

Share This Article