← Back to Publications Hub
গ্যাজেট6/2/2021, 4:52:25 PM

অপোর পুরনো ফোন বদলে নিন নতুন ফোন

PE
Article Written ByPearl IT
অপোর পুরনো ফোন বদলে নিন নতুন ফোন

"নিউজ ডেস্ক: সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ দিচ্ছে অপো। বুধবার (২ জুন) থেকে চালু হওয়া অফারটি ..."

নিউজ ডেস্ক:
সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ দিচ্ছে অপো। বুধবার (২ জুন) থেকে চালু হওয়া অফারটি চলবে পুরো গ্রীষ্মকাল।

অফার চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের বর্তমানে ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ করে অপো এফ১৯ প্রো, এফ১৯ ও রেনো৫ এই তিনটি মডেলের স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা সোয়াপ অ্যাপ, দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত অপো শপ, সব লাইভওয়্যার চেইন শপ এবং সব পিকাবু অফলাইন শপ থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।

সোয়াপ অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোন পণ্য হ্যান্ডসেটের ভ্যালু জানতে https://play.google.com/store/apps/details?id=com.swap.swap_ecommerce লিংকে ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

এক্সচেঞ্জ সুবিধার আওতায় ক্রেতারা ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন এবং তিন মাসের (এফ১৯ সিরিজের জন্য ৬৫ শতাংশ ভ্যালু ব্যাক) ‘বাই ব্যাক’ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।

আগ্রহীদের প্রথমে সোয়াপ অ্যাপে গিয়ে তাদের পুরনো স্মার্টফোনের মূল্য জানতে পারবেন। দাম জানার পর এক্সচেঞ্জের জন্য আপনি আপনার পছন্দের চ্যানেল ( অপো আউটলেট/ লাইভওয়্যার আউটলেট/ পিকাবু.কম আউটলেট/অনলাইন ও আউটলেট ভিজিট) বাছাই করতে পারবেন। হ্যান্ডসেট ভালো মতো দেখে এবং অ্যাপের মাধ্যমে দামের বিষয় যদি মিলে যায়, তাহলে বাকি প্রক্রিয়াটুকু করবে শো-রুম ম্যানেজার। আপনি যদি চূড়ান্ত দামের সঙ্গে একমত হন, তাহলে আপনি ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এবং ওই দামের সঙ্গে মিলিয়ে অপো নতুন স্মার্টফোন কিনতে পারবেন। আর অফার থাকাকালীন মূল দামের সঙ্গে এক্সচেঞ্জ অফার গ্রহণকারীরা অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা অপোর পক্ষ থেকে পাবেন।

আগ্রহী ক্রেতাদের এই অফারটি পেতে হলে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সোয়াপ অ্যাপের স্ক্রিনশটের মূল্যায়ন প্রতিবেদন সহ কাস্টমার ফরম পূরণ করতে হবে।

Share This Article
অপোর পুরনো ফোন বদলে নিন নতুন ফোন - ApexionIT