← Back to Publications Hub
প্রযুক্তি খবর7/20/2020, 3:15:35 PM

অনলাইনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট

PE
Article Written ByPearl IT
অনলাইনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট

"নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস: আগামী ৯ অগাস্ট থেকে অনলাইনে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বি..."

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
আগামী ৯ অগাস্ট থেকে অনলাইনে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত একাদশ শ্রেণির এই ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঢাকা শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশে করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই মাসের লকডাউনের পর ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

জানা গেছে, এ বছর ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তিতে ফি আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে

প্রসঙ্গত, এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। তারাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবে। একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে।

গত বেশ কয়েক বছর ধরে ঢাকা বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

Share This Article