← Back to Publications Hub
প্রযুক্তি খবর7/20/2020, 3:12:03 PM

অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর এবং নিরাপদ দাবি বিজ্ঞানীদের

PE
Article Written ByPearl IT
অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর এবং নিরাপদ দাবি বিজ্ঞানীদের

"নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন করোনা আক্রান্তের শরীরে সফলভাবে এন্টিবডি তৈরি করতে পারছে ..."

নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন করোনা আক্রান্তের শরীরে সফলভাবে এন্টিবডি তৈরি করতে পারছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

আবিষ্কৃত ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানায় গবেষক দল। সোমবার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

প্রথম ধাপের পরীক্ষায় ১ হাজার ৭৭ জনের মধ্যে এ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। সেখানে দেখা যায় এন্টিবডি ও শ্বেত রক্তকণিকা সফলভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারছে।

এটিকে বড় সফলতা বলে উল্লেখ করেছে গবেষক দল। কিন্তু এখনো এটি চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষমাণ। আরো বড় পরিসরে এটি পরীক্ষা করে দেখা হবে বলেও জানিয়েছে গবেষকরা। এরই মধ্যে যুক্তরাজ্য একশ মিলিয়ন ডোজ ভ্যাক্সিনের ক্রয়াদেশ দিয়ে রেখেছে।

Share This Article